অনেক নেতাকর্মীই বিএনপিকে গুডবাই বলবে
শুধু বিএনপির সদ্য অবসর নেয়া সাবেক সহ-সভাপতি শমসের মুবিন চৌধুরী নয়, আগামী কিছু দিনের মধ্যেই বিএনপির অনেক নেতাকর্মী দলটিকে গুডবাই জানাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াও’ দেশবাসী শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।
বিএনপি এখন আন্ডার গ্রাউন্ড থেকে পরিচালিত হয় মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন পেশাদার খুনি সন্ত্রাসিদের উপর নির্ভরশীল এবং ভাড়াটে খুনির দলে পরিণত হয়ে পড়েছে। তাই বিএনপি ভাড়াটে খুনির দলে পরিনত হওয়ায় শমসের মুবিন চৌধুরীর মত প্রবীন নেতা দল থেকে পদত্যাগ করেছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে বসে বিদেশী হত্যার ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়া দেশে ব্যর্থ হয়েছেন। তাই তিনি লন্ডনে অবসর সময় কাটাচ্ছে না। তিনি লন্ডনে বসে বিদেশী হত্যার ষড়যন্ত্র করছেন।
বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, ভবিষ্যতে তাদের সকল ষড়যন্ত্রের বিষদাত ভেঙ্গে দেয়া হবে। ভবিষ্যতে কোনো ষড়যন্ত্রকারী আমাদের প্রতিদ্বন্দী হবে না।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামচুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ;
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













