বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে এক সন্তান নীতি থেকে সরে আসল চীন

অবশেষে এক শিশু নীতি থেকে সরে এসেছে চীন। এখন থেকে চীনের দম্পতিরা চাইলে দুটি সন্তান নিতে পারবেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির জন্মহার এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনার লক্ষ্যে ১৯৭৯ সালে চীন সরকার এক সন্তান নীতি প্রণয়ন করে। এ নীতির আওতায় একের অধিক সন্তান নিতে পারত না চীনের পরিবারগুলো। শুধু এ নীতি করেই থেমে থাকেনি দেশটি। কঠোরভাবে পালন করার জন্য বাধ্য করা হতো জনগণকে। এ জন্য যেসব পরিবার এক সন্তান নীতি ভঙ্গ করত তাদের জরিমানা করা হতো এমনকি চাকরি থেকেও বরখাস্ত করা হতো। ৩৬ বছর পর এক সন্তান নীতি থেকে সরে আসল বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটি।
ধারণা করা হচ্ছে চীনের এক সন্তান নীতির ফলে দেশটিতে প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি জনসংখ্যা কম হয়েছে এই কয়েক বছরে। তবে দেশটির বয়স্ক মানুষেরা এ নীতি থেকে সরে আসতে অনেক দিন থেকেই চাপ দিয়ে আসছিল সরকারকে।
তবে সময়ের সঙ্গে দেশটির কিছু কিছু রাজ্য এ নীতি শিথিল করে। এ ছাড়া বর্তমান কমিউনিস্ট পার্টিও গত দুই বছর ধরে রাষ্ট্রীয়ভাবে এ নীতি শিথিল করে দিয়েছিল। অবশেষে কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারণী কমিটির সামিটের শেষ দিনে আজ ঘোষণাটি আসল, চীন সরে আসবে এক সন্তান নীতি থেকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি