আইএসপিআরের নতুন পরিচালক সামি-উদ-দৌলা


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালকের দায়িত্বে আসছেন লে. কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। তিনি বর্তমান পরিচালক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সেনাবাহিনীর লে. কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীকে আইএসপিআরের পরিচালক করা হলো। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
এর আগে ২৩ জুন এক প্রজ্ঞাপনে বর্তমান আইএসপিআর পরিচালক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানকে বদলি করা হয়। তিনি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সংস্থাটির পরিচালক হন।


এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













