আগামীকাল গ্রামের বাড়িতে সমাহিত করা হবে দিতিকে


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্রামের বাড়িতে সোমবার (২১ মার্চ) বাদ জোহর শেষ জানাজার পর চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির দাফন সম্পন্ন হবে। শেষ ইচ্ছে অনুযায়ী পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত করা হবে দিতিকে।
দিতির সন্তানদের অনুরোধে আজ রবিবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে এসব কথা গণমাধ্যমে জানান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে দিতির মরদেহ দেখে বের হওয়ার পথে তিনি কথা জানান।
সুবর্ণা মুস্তাফা বলেন, ”আমি দিতির মেয়ে লামিয়া ও দীপ্তর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি, আজ (রবিবার) বাদ এশা গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা হবে। এরপর সেখান থেকে তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ সোমবার ভোরে নেওয়া হবে গুলশানে দিতির নিজের বাড়িতে। সেখানে সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রাখা হবে। এরপর এফডিসিতে দ্বিতীয় জানাজা হবে। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্রামের বাড়িতে। বাদ জোহর জানাজার পর অন্তিম ইচ্ছে অনুযায়ী দিতিকে পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













