শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আজকের বাংলাদেশ পুরোটাই সাফল্যের গল্প’

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু বলেছেন, আজকের বাংলাদেশ পুরোটাই সাফল্যের গল্প, বিশ্বের অনেক দেশের জন্য দৃষ্টান্ত। রোববার বঙ্গবন্ধু আর্ন্ত্জাতিক সম্মেলন কেন্দ্রে গণবক্তৃতায় স্বাধীনতার পর থেকে ৪ দশকের অর্জনকে অবিশ্বাস্য বলেও মন্তব্য করেন তিনি। বদলে যাওয়া বাংলাদেশের সাথে সাথে বিশ্বব্যাংকের বদলে যাওয়ার ইতিহাসও বলেন কৌশিক বসু।

কৌশিক বসু এক সময়ে বাংলাদেশে কাজ করে যাওয়া পশ্চিমবঙ্গের এই নাগরিক এখন কাজ করেছেন ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও।

গত ৩ বছরের কিছু বেশি সময় বিশ্বব্যাংকে যোগ দিয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। প্রায় ২২ বছর পর বাংলাদেশে এসে অর্থনীতি এবং সমাজ উন্নয়নে বাংলাদেশের অর্জন বিশেষভাবে চোখে পড়েছে ডক্টর বসুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকেও আলোচনায় এসেছে এই বিষয়গুলো। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেই অগ্রগতির কথাই বললেন বারবার। বিশ্বব্যাংকসহ অন্য উন্নয়ন সহযোগিদের কাছ থেকে নেয়া ঋণের অর্থ এমনভাবে বিনিয়োগের পরামর্শ তার যাতে ভবিষ্যতে আর ঋণেরই দরকার না হয়।

বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে ৫ দিনের সফরে কৌশিক বসু বেসরকারী খাতের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন। অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং দেখতে ঢাকার আশেপাশে কয়েকটি উন্নয়ন প্রকল্পও দেখতে যাবেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ