আজ চাঁদ দেখা না গেলে ২৫ সেপ্টেম্বর ঈদ
আজ সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে ২৪ সেপ্টেম্বর। জিলহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ হয়। আর চাঁদ দেখা না গেলে এই মাস গড়াবে ৩০ দিনে। সেক্ষেত্রে ঈদ হবে ২৫ সেপ্টেম্বর।
এদিকে গালফ নিউজের এক খবরে বলা হয়েছে সৌদি আরবে হজ্জ্ব হবে ২৩ সেপ্টেম্বর। সেদিন ঈদ উল আযহা পালন করবেন সৌদিসহ বেশিরভাগ আরব দেশের মুসলমানরা।
তবে, বাংলাদেশে পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।
সন্ধ্যা সাতটায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ঈদের তারিখ চূড়ান্ত হবে।
রবিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













