আজ থেকে সিম নিবন্ধনে আঙুলের ছাপ
টেলিফোনে সংঘটিত অপরাধ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী আজ রবিবার থেকে মোবাইল কোম্পানিগুলো সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম কার্যক্রম দেখতে রবিবার রাজধানীতে বিভিন্ন ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শন করবেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সূত্র জানায়, বাংলাদেশ হলো দ্বিতীয়তম দেশ, যেখানে শারীরিক চিহ্ন নিশ্চিত করার মাধ্যমে সিমের প্রকৃত মালিক বাছাইয়ে সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি চালু করা হয়েছে।
সব ফোন কোম্পানি ইতোমধ্যে এই পদ্ধতিতে সিম নিবন্ধনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ প্রসঙ্গে রবির জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করতে আমরা সব প্রস্তুতি শেষ করেছি। সারাদেশে আমাদের ৪৬ কাস্টমার কেয়ার সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













