আপিল বিভাগের রায় ঐকমত্যের : অ্যাটর্নি জেনারেল
মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের চূড়ান্ত রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বুদ্ধিজীবী হত্যার অভিযোগে আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড বলা
রাখা হয়েছে। এছাড়া বকচর হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। তবে সাংবাদিক সিরাজউদ্দিন হত্যার অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে মাহবুবে আলম এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ে প্রমাণিত হয় যে, বুদ্ধিজীবী হত্যার একটা ছক ছিল। জাতিকে মেধাশূণ্য করার জন্য বুদ্ধিজীবীদের নিধন করা হয়। একাত্তরে মুজাহিদের বক্তব্য ছিল উস্কানিমূলক।
তিনি আরো জানান, মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগের এ রায় ঐকমত্যের রায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













