আফ্রিকার ওপরও গো-মাংস রাজনীতির ছায়া
নয়াদিল্লিতে তৃতীয় ভারত-আফ্রিকা সম্মেলনে যোগ দিতে আসা আফ্রিকার ৫৪টি দেশের মন্ত্রী, বাণিজ্য কর্তা, সাংবাদিকরাও ভুগছেন গো-মাংস রসনা অতৃপ্তিতে! মাছ, মুরগী, অন্য মাটন থাকলেও তাদের মধ্যাহ্নভোজ এবং নৈশাহারে নেই কাঙ্খিত বিফ স্টেক, রোস্ট আর কারি? তাই আশাহত তারা। খবর আনন্দবাজার অনলাইনের।
খবরে বলা হয়, স্থানীয় ডেইলির সংবাদ পড়ে রীতিমতো আঁতকে উঠছেন তিউনিশিয়া, সোমালিয়া, মরক্কো, লিবিয়া-সহ উত্তর আফ্রিকার দেশগুলোর নেতা-মন্ত্রীরা। সে সব দেশের কোথাও ৬০ শতাংশ, কোথাও বা ৮০ শতাংশ মানুষই গো-মাংসভোজী। তাদের প্রিয় খাদ্য নিয়ে ভারতে রাজনীতি ও হিংসা খুবই অবাক করেছে তাদের। ঘরোয়া ভাবে আলাপ-সালাপে সে কথা জানাচ্ছেনও তারা।
৭০০ সাংবাদিক এবং ২ হাজারের উপর প্রতিনিধি আফ্রিকা থেকে নয়াদিল্লি এসেছেন। বুধবার দুপুরে মরক্কোর এক দল সাংবাদিককে নিয়ে দিল্লির একটি নামকরা রেস্তোরাঁতে খেতে গিয়েছিলেন বিদেশ মন্ত্রকের কিছু কর্তা। খেতে বসে আফ্রিকার প্রতিনিধি দলের সদস্যরা ‘আমিষ’ খাবার চান। বিস্মিত হন ভারতীয় কর্তারা, কারণ টেবিল থেকে তখন ছড়িয়ে পড়ছে চিকেন কারি আর মাটন কোর্মার গন্ধ! কিন্তু তাতে কী! এ সব নয়, গোমাংসকেই যে আমিষ বলে মনে করেন ওই সাংবাদিকরা। বঙ্গসন্তানের কাছে যেমন মাছ-ভাত, তেমনই বিফ স্টু ওদের প্রিয় খাদ্য।
সাধারণ ভাবে কূটনীতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল খাদ্য। নেহরুর আমল থেকেই বিদেশ থেকে কূটনীতিকরা এলে তাদের খাবারের আয়োজন করতে গিয়ে সব সময়েই প্লেটে সে দেশের জনপ্রিয় কোনও পদ তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। সাউথ ব্লকের সূত্র জানাচ্ছে, এ বারের সঙ্গে অন্য বারের তফাত রয়েছে। সেটি হল, সর্বোচ্চ পর্যায়ের ভোজসভাগুলি ছাড়া সফররত আমলা, সাংবাদিক অথবা অন্য প্রতিনিধিদের খাওয়াদাওয়ার যে সরকারি ব্যবস্থা করা হতো, সেখানে তাদের দেশের পছন্দসই খাবারের উপর নিষেধাজ্ঞা থাকত না। কিন্তু এ বার খাদ্য তালিকা থেকেই সরকারি ভাবে বাদ দেওয়া হয়েছে গোমাংস।
সূত্র জানাচ্ছে, সৌজন্যবশত মুখে কিছু বলতে পারেননি ঠিকই, কিন্তু খিদে নিয়েই রাতে শুতে যেতে হচ্ছে আফ্রিকার কর্তাব্যক্তিদের!
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













