আবারও কমলো সোনার দাম
আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম কমল। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ২২৫ টাকা কমেছে।
নতুন মূল্য বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে কার্যকর হবে বলে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ২২ জুলাই স্বর্ণের দাম কমেছিল। এর আগে ৯ মার্চও কমানোও হয়েছিল দাম।
নতুন মূল্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪১ হাজার ৭৫৭ টাকায়। গত ২২ জুলাই নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ৪২ হাজার ৯৮২ টাকায়। প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ২২৫ টাকা।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪০ হাজার ৮৮২ টাকার বদলে ৩৯ হাজার ৬৫৮ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ২২৪ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৩ হাজার ৯ টাকায়। এখন এ মানের স্বর্ণের দাম ৩৪ হাজার ২৩৪ টাকা। এক্ষেত্রে কমেছে এক হাজার ২২৫ টাকা।
আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ২২ হাজার ৮৬১ টাকার বদলে এখন তা ২১ হাজার ৮৭০ টাকায় বিক্রি হবে। ভরিতে দাম কমেছে ৯৯১ টাকা।
স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার থেকে রুপার দামও কমবে। এখন প্রতি ভরি রুপার দাম ৯৯১ টাকা। প্রতি ভরিতে ৫৮ টাকা কমে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













