শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরো ক’দিন থাকতে পারে শীতের তীব্রতা

লঘুচাপের কারণে গত বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার পর থেকে বেড়েছে শীতের তীব্রতা। শীত আরো দু’একদিন একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এবারের মৌসুমে দুয়েক দিনের জন্য মাঝারি ধরনের শৈত্য প্রবাহ হলেও এতোদিন খুব একটা শীতের প্রকোপ ছিলো না। বুধবারের বৃষ্টির পর থেকে রাজধানীর জনগণও শীতের উপস্থিতি টের পাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে বইছে বৃষ্টি পরবর্তী কনকনে বাতাস।

ঘন কুয়াশা এবং মেঘলা আকাশের কারণে যশোর, মেহেরপুর, পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় সারাদিন দেখা মেলেনি সূর্যের। কুয়াশার কারণে দিনের বেলাতেই গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাতে সারাদেশে তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়।

এছাড়াও মধ্যরাত থেকে নদী অববাহিকা ও এর আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত