আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে
আপাতদৃষ্টিতে পরিষ্কার না হলেও আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ব্যাংকিং ইন বাংলাদেশঃ দ্য লিপ ফরোয়ার্ড’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। দেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এই সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থায় যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। ফলে যেকোনো খাতের তুলনায় দেশের আর্থিক খাতের ওপর মানুষের আস্থা বাড়ছে। ব্যাংক খাতে লেনদেন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পাঁচ বছরের সঞ্চয় দিয়ে ১০ বছরের বিনিয়োগে যেতে চাইলে টেনশন হওয়া স্বাভাবিক। তাই দীর্ঘ মেয়াদি সঞ্চয়ের দিকে যেতে হবে। দীর্ঘ মেয়াদি সঞ্চয় নিশ্চিত করে যেতেই হবে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের দিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













