আসামিসহ প্রিজন ভ্যান আটকে দিলো আন্দোলনকারী শিক্ষার্থীরা


সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে যানবাহন। এই আন্দোলন ঘিরে এবার আসামিসহ প্রিজন ভ্যান আটকে দিলো আন্দোলনকারী শিক্ষার্থীরা।বুধবার বিকাল ৩টার পর ডিএমপি মোহাম্মদপুর থানা থেকে ছেড়ে আসা একটি প্রিজন ভ্যান কাওরানবাজার মোড়ে প্রবেশ করতে চাইলে আন্দোলনকারীরা গাড়িটিকে অতিক্রম করতে বাধা দেয়। বাধার মুখে বাধ্য হয়ে আসামি বহন করা গাড়িটি বন্ধ করে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
একপর্যায়ে গাড়িতে থাকা আসামিদের পানি পান করাতে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের।


গাড়িটিতে দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য বলেন, আমরা মোহাম্মদপুর থানা থেকে কোর্টের দিকে যাচ্ছিলাম। বাকি পথ আসতে পারলেও কাওরানবাজার পৌঁছালে আমাদেরকে সামনে যেতে দিচ্ছে না।
এদিন সকাল ১২ টার পর থেকে কারওয়ানবাজার এলাকায় আন্দোলনে নামতে শুরু করে শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি ঘিরে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













