ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত রোববার


বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত হবে। আল্লাহ প্রদত্ত বিধি-বিধান ও রাসুল (স.) প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জিকির আসকার, ইবাদত বন্দেগী আর পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে আজ।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫১তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছে।
শুক্রবার ভোর থেকে এশা পর্যন্ত ইজতেমায় আগত মুসল্লিরা উপ মহাদেশের বিশিষ্ট আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান শুনেছে। আজ বাদ ফজর থেকে দ্বিতীয় দিনের মতো বয়ান শুরু হয়েছে। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মুহাম্মদ খোরশেদ। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা মুহাম্মদ ফারুক, বাদ আছর বয়ান করবেন ভারতের মাওলানা মুহাম্মদ ইউসুফ ও বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা মুহাম্মদ শওকত আলী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













