বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইন্দোনেশিয়া গ্রেফতার ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন

বালিতে গ্রেফতার হলেন ‘মাফিয়া ডন’ ছোটা রাজন। অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছতেই রাজনকে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো পরিচয়ে সিডনিতে ছিলেন ছোটা রাজন। সেখান থেকে ইন্দোনেশিয়ার বালিতে এসে পৌঁছলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সংবাদ সংস্থা এএফপি এই খবর দিয়েছে।

ছোটা রাজন যে অস্ট্রেলিয়া থেকে কয়েক দিনের মধ্যেই বালিতে পৌঁছচ্ছে, সে খবর সিডনি পুলিশের কাছ থেকে আগেই পেয়ে গিয়েছিল ইন্দোনেশিয়ার পুলিশ। রবিবার সিডনি থেকে বিমানে ওঠার সঙ্গে সঙ্গেই ইন্দোনেশিয়ার পুলিশকে সতর্ক করে দেয় অস্ট্রেলিয়া প্রশাসন। ছোটা রাজনের জন্য তৈরি হয়েই ছিল ইন্দোনেশিয়ার পুলিশ।

রবিবার সকালে বালির ডেন পাসারে এন রাই বিমানবন্দরে গারুদা বিমান থেকে নামতেই আটক করা হয় ছোটা রাজনকে। ওই ব্যক্তিকে সিবিআই ছোটা রাজন বলে শনাক্ত করার পরেই তাকে গ্রেফতার করে ইন্দোনেশিয়ার পুলিশ। রাজনকে ধরার জন্য বেশ কয়েক বছর আগে ইন্টারপোলের মাধ্যমে তাঁকে গ্রেফতারের নোটিশ জারি করা হয়েছিল।

ইন্টারপোলের সেই নোটিশ দেখে অস্ট্রেলিয়া প্রশাসন ভারতের পুলিশ ও গোয়েন্দা অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। ওই সময় ভারতীয় অফিসাররা ছোটা রাজনকে গ্রেফতারের ব্যাপারে ‘সবুজ সঙ্কেত’ দিলে প্রস্তুতি নিতে শুরু করে অস্ট্রেলিয়া প্রশাসন।বালি পুলিশ জানিয়েছে, ৫৫ বছর বয়সের রাজেন্দ্র সদাশিব নিকালজে ওরফে ছোটা রাজন এত দিন গা ঢাকা দিয়ে ছিলেন অস্ট্রেলিয়ারই বিভিন্ন জায়গায়। রাজনের বিরুদ্ধে মুম্বইয়ে সাংবাদিক জ্যোতির্ময় দে’কে খুন-সহ ভারতে নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

‘মাফিয়া ডন’ ছোটা রাজনের গ্রেফতার হওয়ার খবরটি আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষেও সমর্থন করা হয়েছে। বলা হয়েছে, যাতে আর দেরি না করে এবার ছোটা রাজনকে ভারতের হাতে তুলে দেওয়া হয়, তার জন্য দিল্লির যা যা করার তা করা হবে। ছোটা রাজনের বিরুদ্ধে ভারতে আইনি প্রক্রিয়া শুরু করার কাজও তড়িঘড়ি শুরু করে দেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এ বছর জুলাইয়ে তাঁর সাবেক সাগরেদ ছোটা রাজনকে খুনের ফন্দি এঁটেছিলেন দাউদ। তবে রাজন অন্যত্র পালিয়ে যাওয়ায় শেষমেশ তা ভেস্তে যায়। -আনন্দবাজার পত্রিকা

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি