ইলিশ আড্ডায় দীপু মনি


চাঁদপুর: জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষ্যে চাঁদপুরে ‘ইলিশ আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এ আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. দীপু মনি।
জাটকা সংরক্ষণ সংক্রান্ত চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে শুক্রবার দুপুরে শহরের বিআরডিবি হল রুমে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
আড্ডায় দুই মাসব্যাপী জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করতে প্রস্তাব ও মতামত গ্রহণ করা হয়। ইলিশের উৎপাদন বাড়াতে প্রশাসনের সঙ্গে জেলেদেরও সচেতনতা প্রয়োজন এবং তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সবাই মত দেন।
আড্ডায় জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ ও জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













