ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব


শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজান মাস ২৯ দিনে শেষ হবে নাকি ৩০ দিনে শেষ হবে তা নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। এ অবস্থায় আগামী শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধানে দেশটির জনগণকে আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ওইদিন দেশটিতে ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের ২৯তম দিন থাকবে।
সৌদি আরবের মতো আরব আমিরাতেও শনিবার চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সৌদির সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, “কেউ যদি চাঁদ দেখে থাকেন, হোক খালি চোখে বা দূরবিক্ষণ যন্ত্রের মাধ্যমে, নিকটস্থ কোর্ট অথবা রেজিস্টারে অবহিত করুন।”
যদি শনিবার চাঁদ না দেখা যায় তাহলে এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রমজান পূর্ণ হবে এবং ৩১ মার্চ ঈদ-উল-ফিতর পালিত হবে। কিন্তু ২৯ মার্চ চাঁদ দেখা গেলে রবিবার উদযাপিত হবে খুশির ঈদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













