ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পারাবাত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে ট্রেনটির দুটি বগি পুড়ে গেছে। লাইনচ্যুত হয়েছে ইঞ্জিনসহ ট্রেনটির তিনটি বগি। এর ফলে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
নোয়াপাড়া স্টেশন মাস্টার মোয়াজ্জেম হক বলেন, স্টেশনের ঢোকার আগেই পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। পরে আগুন দুটি বগিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













