একের পর এক হত্যার ঘটনায় অস্তিত্ব সঙ্কটে বাঘ
চোরা শিকারিদের হাতে সুন্দরবনে একের পর এক বাঘ হত্যার ঘটনা এ প্রাণির ভবিষ্যৎ অস্তিত্বকে সঙ্কটে ফেলেছে। মাত্র কয়েকদিন আগে বাঘ গণনার ফলাফলে সুন্দরবনে অস্বাভাবিকভাবে এই প্রাণির সংখ্যা কমে যাওয়ায় এমনিতেই একটি হুমকি তৈরি হয়েছে।
তার ওপর বাঘের চামড়া ও হাড় উদ্ধারের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন এর সাথে সংশ্লিষ্টরা।
বাঙালির শৌর্য-বীর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা এখন ১শ’ ৬টি। এ ফলাফল প্রকাশের পর এই প্রাণির ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে এমনিতেই একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে।
তার ওপর চলতি মাসে চোরা শিকারি ও বনদস্যুদের কাছ থেকে ৩টি বাঘের চামড়া ও একটি বাঘের হাড় উদ্ধারের ঘটনায় ফেলেছে সংশ্লিষ্টদের।
সুন্দরবনের বন্য প্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো: জাহিদুল কবির বললেন, গত ১২ বছরে সুন্দরবনে এ রকম ৪১টি বাঘ নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই চোরা শিকারিদের হাতে প্রাণ হারিয়েছে।
এদিকে চোরা শিকারিদের কাছ থেকে বাঘের চামড়া ও হাড় উদ্ধারের ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন খুলনা সুন্দরবন একাডেমির পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।
তবে বন সংরক্ষক অবশ্য বাঘের চামড়া উদ্ধারের এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, সুন্দরবনে প্রতিবছর বিভিন্ন কারণে গড়ে ২০টি করে বাঘ মারা যায়। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক কালোবাজারে বাঘের চামড়া ও অঙ্গ-প্রত্যঙ্গের ব্যাপক চাহিদা থাকায় চোরা শিকারিরা বাঘ শিকার করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













