রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এখন থেকে ভারতের রাস্তা ব্যবহার করতে পারবে বিজিবি

বাংলাদেশে যেসব সীমান্ত এলাকায় রাস্তা নেই, সেসব এলাকায় ভারতের অভ্যন্তরের রাস্তা ব্যবহার করতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আসাদুজ্জামান খাঁন বলেন, বাংলাদেশে যেসব সীমান্ত এলাকায় রাস্তা নেই, সেসব এলাকায় আমাদের বিজিবিদের ভারতের রাস্তা ব্যবহার করার জন্য প্রস্তাব করা হলে, তাতে ভারত সম্মত হয়েছে। দুই দেশের বৈঠক ফলপ্রসূ হয়েছে।

গত দুই বছরে সীমান্তে হত্যাকাণ্ড বেড়েছে জানিয়ে তিনি বলেন, আমরা বিএসএফের হত্যাকাণ্ড বন্ধের বিষয়টি আলোচনায় এনেছি, তারা রাজি হয়েছে। হত্যাকাণ্ডের সংখ্যা শূন্যে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আমি ভারত সরকারকে বলেছি। প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত মানুষ চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ নানা কাজে ভারতে যান। অনুরোধে সাড়া দিয়ে ভারত ভিসাসহজীকরনের আশ্বাস দিয়েছে। বিশেষ করে বয়স্ক এবং মুক্তিযোদ্ধাদের ভিসা সহজীকরণের ওপর বেশি গুরুত্ব দেবেন তারা। এটা দ্রুত বাস্তবায়ন হবে।

বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে ভারত কী ধরনের সহযোগিতার করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদমনে বাংলাদেশ একা নয়, পাশে ভারত আছে। সন্ত্রাস দমনে সব ধরনের সহযোগিতা করবে ভারত।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে