ওমানে বুলডোজার চাপায় চার বাংলাদেশি শ্রমিক নিহত
ওমানে বুলডোজার চাপায় চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো তিনজন। রোববার বিকেলে রাজধানী মাস্কটের ওয়াইতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
ওমানের ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অব ওমান সোমবার জানিয়েছে, ওয়াইতিতে মুরিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানির একটি প্রকল্পে কাজ করতেন ওই বাংলাদেশিরা। রোববার বিকেলে তারা বুলডোজারে করে প্রকল্প এলাকায় যাচ্ছিলেন । এ সময় গাড়িটি চালাচ্ছিলেন এক অদক্ষ চালক। একপর্যায়ে বুলডোজারের সামনে থাকা শ্রমিকরা পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত চারজনকে দ্রুত মাস্কটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আরেকজনের মৃত্যু হয়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনই অবৈধ শ্রমিক। তৃতীয় পক্ষের মাধ্যমে তারা ওই কোম্পানিতে কাজ করতেন।
মাস্কটে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত শ্রমিকদের পরিচয় ও বাংলাদেশে তাদের ঠিকানা উদ্ধারের কাজ চলছে। অন্যদের দেশে ফেরত পাঠানো ও ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













