কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দুই মামলা


রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার রাতে নিহত জুলহাসের ভাই ঈমন মান্নান ও পুলিশ বাদী হয়ে কলাবাগান থানায় পৃথক দুটি মামলা করেন।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, রাত পৌনে ১২টার পর মামলা দুটি করা হয়। দুই মামলাতেই অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজহারে বলা হয়, পার্সেল ডেলিভারির কথা বলে কয়েকজন যুবক বাসায় ঢুকে কিছু বুঝে ওঠার আগেই দু’জনকে কুপিয়ে হত্যা করে। জুলহাসের লাশ বেডরুমে এবং তনয়ের লাশ ড্রইংরুমে পাওয়া যায়।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকালে কলাবাগান লেক সার্কাসের ৩৫ নম্বর আছিয়া নিবাসে খুন হন জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়। জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও বর্তমানে ইউএস এইডে কর্মরত ছিলেন। হিজড়া ও সমকামীদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার জুলহাস দেশে সমকামীদের প্রথম সাময়িকী ‘রূপবানের’ সম্পাদক ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













