শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কলেজে ছাত্রীদের পোশাক নিয়ে ‘তালিবানি শাসন’, প্রতিবাদে ছাত্রীরা

ভারতে মেয়েদের পোশাকবিধি কেন্দ্র করে ফের বিতর্কের সূত্রপাত হয়েছে। সম্প্রতি সে দেশের একটি কলেজ কর্তৃপক্ষের জারি করা নোটিশ ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছে।

শুক্রবার ভারতের মধ্য প্রদেশ ভোপালের মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রীদের পোশাকবিধি এবং হোস্টেলে যাতায়াতের সময় নিয়ে নতুন নির্দেশিকা জারি হয়েছে। ওই নির্দেশিকায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মিনি স্কার্ট ও শর্টস পরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হোস্টেলের আবাসিকদের রাত ৯-টার পরে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে এই নিষেধাজ্ঞার প্রতিবাদে সোচ্চার হয়েছেন ক্ষুব্ধ ছাত্রীরা। শিক্ষা প্রতিষ্ঠানে পোশাকবিধি চালু করার সিদ্ধান্তকে তারা ‘তালিবানি শাসন’ হিসেবে চিহ্নিত করেছেন। প্রয়োজনে কর্তৃপক্ষের ওই নির্দেশনামা প্রত্যাহারের জন্য মহিলা কমিশনের দ্বারস্থ হবেন বলে ঘোষণা করেছেন ছাত্রীরা।

এক বিক্ষুব্ধ ছাত্রী জানান, ‘যে পোশাকে আমরা স্বাচ্ছন্দ বোধ করি, তার ভিত্তিতেই পোশাকবিধি তৈরি করা হোক। কী পরব না-পরব, তাই নিয়ে অন্যের কথা কেন শুনব? এটা তো একবিংশ শতাব্দী।’

আরেক ছাত্রীর মতে, ‘রাত সাড়ে নয়টার পর হোস্টেলে আমাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমাদের কলেজ থাকে। সেখান থেকে সরাসরি আমরা কোচিংয়ে যাই। ছেলেদের ক্ষেত্রে একই নিয়ম খাটে না।’

কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে এদিন শর্টস ও মিনি স্কার্ট পরে বিক্ষোভে সামিল হয়েছিলেন ছাত্রীরা। তারা জানিয়েছেন, হোস্টেলে বাড়ির মতো পরিবেশ থাকা বাঞ্ছনীয়। সেখানে পোশাকবিধি জারি করা হলে দম-বন্ধ-করা পরিবেশ দেখা দেবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প