মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুরআন তিলাওয়াতে প্রথম স্থানে বাংলাদেশী বালক :দুবাইয়ে

শাহিন।।সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রমজান উপলক্ষে আয়োজিত মুখস্থ কুরআন তিলাওয়াতের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে এক বাংলাদেশী বালক। খালিজ টাইমসের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার রাতে দুবাই চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ১২ বছর বয়সী মোহাম্মদ জাকারিয়া। কুরআনের মুখস্থ আয়াত সুন্দর কণ্ঠে তিলাওয়াতের জন্য ‘দুবাই ইন্টারন্যাশনাল হলি কুরআন এ্যাওয়ার্ড’ জাকারিয়ার হাতে তুলে দেওয়া হয়।

দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সংস্কৃতি ও মানবতা বিষয়ক উপদেষ্টা ইব্রাহীম মোহাম্মদ বু মেলহা সেরা ৫ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন। তিনি ওই পুরস্কার প্রদান কমিটিরও প্রধান।

সুললিত কণ্ঠে তিলাওয়াতের প্রতিযোগিতার সেরা পাঁচ প্রতিযোগীকে যথাক্রমে ৫ হাজার থেকে ১ হাজার দিরহাম করে দেওয়া হয়। ১৮ দিনব্যাপী এই আয়োজনে মঙ্গলবার রাতে দেওয়া হবে সেরা কুরআন মুখস্থকারীর পুরস্কার।

এবারের প্রতিযোগিতায় ৭২টি দেশের ৮৩ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এর মধ্যে ১৬ জন আরব, ১৭ জন এশীয়, ৩৪ জন আফ্রিকান, তিনজন করে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের নাগরিক রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা