খাদিজার সর্বশেষ অবস্থা জানা যাবে শনিবার


রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। আইসিইউতে অচেতন খাদিজা ভেন্টিলেটর মেশিনের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। চিকিৎকরা বলছেন, আগামী শনিবার খাদিজার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানো যাবে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান স্কয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অধ্যাপক ডা. মীর্জা নাজিমউদ্দিন।
চিকিৎসকরা খাদিজাকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, গত মঙ্গলবার বিকেলে লাইফ সাপোর্টে থাকা খাদিজার মাথায় অস্ত্রোপচার করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতিও হয়নি আবার অবনতিও হয়নি। শনিবার (৮ অক্টোবর) নাগাদ খাদিজার শারীরিক অবস্থার অবনতি বা উন্নতি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
খাদিজার চাচা আবদুল কুদ্দুুস জানান, সৌদি প্রবাসী খাদিজার বাবা মাসুম মিয়া আজ (বৃহস্পতিবার) সকালে দেশে ফিরেই হাসপাতালে ছুটে আসেন। আনুমানিক ৮টার দিকে আইসিইউতে মেয়েকে দেখতে যান। দুপুরে খাদিজার বড় ভাই শাহিন চীন থেকে দেশে ফেরেন।
উল্লেখ্য, সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা গত সোমবার পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুর পাড়ে খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের নেতা বদরুল আলম। দীর্ঘদিন ধরেই তিনি খাদিজাকে উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরো পড়ুনঃ-
খাদিজার চিকিৎসার ব্যয় বহন করছেন প্রধানমন্ত্রী’
ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান খাদিজার বাবা
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













