বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খুনী-নারী পাচারকারী মামলার আসামি এখন পীর..!

খুন ও নারী পাচার মামলার আসামি এখন পীর হিসেবে আত্মপ্রকাশ করেছে।

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে এ ভণ্ড পীরের বিরুদ্ধে সাবেক স্ত্রী ও সন্তানদের নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে।

এ ব্যাপারে রাজৈর থানায় সোমবার লিখিত অভিযোগ দায়ের করেছেন ভণ্ড পীরের সাবেক স্ত্রী নাজমা বেগম।

নির্যাতিতা নাজমা বেগম ও এলাকাবাসী জানায়, ভণ্ড পীর হযরত সৈয়দ আক্তার হোসেন ওরফে লিটন পাগলা ১৬ বছর আগে নাজমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তাদের একটি ছেলে ও দুইটি মেয়ে সন্তান হয়।

অত্যাচার নির্যাতন সইতে না পেরে প্রায় আট বছর আগে নাজমা তার স্বামী আক্তারকে ডিভোর্স দেয়। এর পর আক্তার হোসেন আর একটি বিয়ে করেন। এ পর্যায়ে এক মেয়ে ও এক ছেলে বাবা ও সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে নাজমার কাছে চলে আসে।

সোমবার নাজমা ও তার অপর মেয়ে লাখীকে (১০) দেখতে গেলে ভণ্ড পীর আক্তার এবং তার বর্তমান স্ত্রী মিলে তাদের দুজনকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।

নির্যাতনের শিকার নাজমা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এর পর বেড়িয়ে আসে কথিত ভণ্ড পীরের অপকর্ম, কুকীর্তি ও উত্থানের নানান কাহিনী।

এলাকাবাসী ও নির্যাতিতা সাবেক স্ত্রী সূত্রে জানা যায়, কথিত ভণ্ড পীর সৈয়দ আক্তার হোসেন লিটন পাগলার গ্রামের বাড়ি উপজেলার লুন্দি গ্রামে। তিনি মাদ্রাসার নাম করে টাকা তুলে সংসার চালাতেন।

পরে খুন, নারী পাচার মামলার আসামি হয়ে ঢাকায় গিয়ে মায়ের দোয়া আঁখি এন্টারপ্রাইজ নামে মুদি দোকান করে জীবিকা নির্বাহ করতে থাকে। গত তিন বছর তিনি নাম পরিবর্তন করে দয়াল বাবা হযরত সৈয়দ আখতার হোসেন (লিটন পাগলা) নাম করে উপজেলার আমগ্রামে জমি কিনে দয়াময় দরবার শরীফ খুলে বসেন।

তার দরবারে মুসলমান ও হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন ধর্মীয় ছবি এবং চার তরীকা (মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ও হিন্দু) সাইনবোর্ড লাগিয়ে ভণ্ডামি করছে বলে অভিযোগ উঠেছে।

তার প্রতিবেশীরা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমনকি তার জন্মস্থান লুন্দি গ্রামের লোকেরা মোবাইল প্রতারণাসহ নানান অভিযোগ করেছে লিটন হোসেনের বিরুদ্ধে।

টাকার উৎস জানতে চাইলে দয়াল বাবা আক্তার হোসেন লিটন জানায়, দয়ালবাবা টাকা দিয়ে যায়।

তিনি বলেন, আমি ভণ্ড নই। আমি চার তরীকার লোক। আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে ওসি মো. কামরুল হাসান বলেন, ওই পীরের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা