গাজীপুরে পোশাক কারখানায় আগুন


গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ফারইস্ট নিটিং এন্ড ডাইং নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান জানান, রাত ১২টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ওই কারখানার সাত তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন সমস্ত ফ্লোরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও সাভার ইপিজেডের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই ওই কারখানার তৈরি পোশাক, কাঁচামাল পুড়ে যায়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন আক্তারুজ্জামান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













