গাজীপুর ও টাঙ্গাইলে মোট ১১ জঙ্গি নিহত


ঢাকার অদূরে গাজীপুর ও টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ১১ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরমধ্যে গাজীপুরের পাতারটেক এলাকায় ৭ ও হারিনালে ২এবং টাঙ্গাইলে ২জন জঙ্গি নিহত হয়েছে।
আজ শনিবার বিকেলে গাজীপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, এসব জঙ্গিদের আত্মসম্পর্ণ করতে বলা হলেও এরা করে নি। উল্টো জঙ্গিরা আইনশৃঙ্খলাবাহিনীর উপর হামলা চালায়। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহন করে। এতে গাজীপুরে দুই এলাকায় ৯ ও টাঙ্গাইলে ২জঙ্গিসহ মোট ১১জন নিহত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













