মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলি করে চাঞ্চল্যকর হত্যাঃ টাঙ্গাইলের কালিহাতীতে ৪ পুলিশ চাকরিচ্যুত

খাদিজা আক্তার, টাঙ্গাইলের প্রতিনিধি : টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় চার পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে । পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় বিভাগীয় তদন্তে তারা সকলেই দোষী প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার তাদের চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুতরা হচ্ছেন-ঘাটাইল থানার সাবেক উপ-পরিদশর্ক (এসআই) মনসুর আহম্মেদ ও সেলিম উদ্দিন, কনস্টেবল জিয়াউল হক (জিয়া) এবং আমিনুল। বিষয়টি টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া সেলের প্রধান সৈকত শাহীন নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঘাটাইল থানার বাসিন্দা আলামিন ও তার মাকে ডেকে এনে বিবস্ত্র করে নির্যাতন করে। এই ঘটনায় কালিহাতীর ছাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম রোমা ও তার ভগ্নিপতিসহ কয়েকজন জড়িত ছিলেন। ঘটনার সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৮ সেপ্টেম্বর এলাকাবাসী ঘাটাইলের হামিদপুর বাজারে ও কালিহাতী সদরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। সে সময় পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলি চালালে চারজন নিহত হন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন সাতজন।

উক্ত ঘটনায় নিহতরা হলেন-ঘাটাইল উপজেলার সাতুটিয়া গ্রামের ফারুক হোসেন (৩২), বেতডোমা গ্রামের ফারুক হোসেনের ছেলে রুবেল হোসেন (২০) কালিয়া গ্রামের আজাহারের ছেলে শামীম (৩৫) ও কালিহাতী সদরের রবি দাশের ছেলে শ্যামল দাস (১৫)।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি