বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গ্রিন স্টার সম্মাননা পদকে ভূষিত হলেন ড. হাছান মাহমুদ

আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বিশেষ অবদান রাখায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ গ্রিন স্টার সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় গ্রিন ক্রস ইন্টন্যাশনালের সাধারণ অধিবেশনে ড. হাছান মাহমুদকে এ পুরস্কার প্রদান করা হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় গৃহীত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপে যুগোপযোগী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হয় বলে জানানো হয়। ড. হাছান মাহমুদ এমপি বর্তমানে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

জেনেভার সিআইসিজি সেন্টারে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, কাউন্সিলর শেলী সালেহীনসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের পরিবেশ বিষয়ক সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যবৃন্দ।

জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশ বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থার যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে