চাঁদপুরে যৌথ অভিযানে ১১ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ


চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট এলাকা থেকে ৪৫০ কেজি বা ১১.২৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে হরিণা ফেরিঘাট এলাকায় যৌথভাবে অভিযান চালায় চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় খুলনা অঞ্চল থেকে আসা যাত্রীবাহী পরিবহনের ককশিটের বক্সে থাকা ৪৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
তবে কেউ চিংড়ির মালিক দাবি না করায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করে।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













