চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নৌমন্ত্রী, যেতে পারেননি সংসদে


চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সোমবার সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সকালে ঢাকার বাসায় অসুস্থ হয়ে পড়েন নৌমন্ত্রী। এ সময় তাকে মেডিক্যালে নেয়া হলে চিকিৎসকরা একে চিকুনগুনিয়া হিসেবে শনাক্ত করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার সকাল থেকে প্রচণ্ড জ্বর ও ব্যাথায় মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তাই সংসদে নির্ধারিত বাজেট বক্তৃতায় তিনি অংশগ্রহণ করতে পারেননি। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবিএম আবদুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
তথ্য কর্মকর্তা বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা ও উপসর্গ দেখে একে চিকুনগুনিয়া হিসেবে শনাক্ত করেছেন। তবে জ্বরের তিন থেকে চারদিন পার হওয়ার আগে রক্ত পরীক্ষা করেও সম্পূর্ণভাবে নির্ণয় করা সম্ভব হয় না বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এছাড়া বিগত তিন বছরে নৌমন্ত্রী দুইবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। এই জ্বরে সেই প্রভাবও থাকতে পারে বলে চিকিৎসকদের ধারণা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













