সোমবার, অক্টোবর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জলবায়ু সম্মেলনে চুক্তির খসড়া চূড়ান্ত

প্যারিসে জলবায়ু সম্মেলনে কার্বন নির্গমন ও পরিবেশ রক্ষাবিষয়ক ঐতিহাসিক চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। দুই সপ্তাহ ধরে চলা জলবায়ু সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও বৈঠক বর্ধিত করা হয়। বর্ধিত সময়ের ১৬ ঘণ্টায় খসড়া চূড়ান্তের খবর জানা যায়। তবে খসড়ার বিষয়বস্তু এখনো বিস্তারিত জানা যায়নি।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াসের কার্যালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজ শনিবার সকাল ১০টার দিকে চুক্তির খসড়া মন্ত্রীদের সামনে উপস্থাপন করার কথা। ওই কর্মকর্তা আরো বলেন, মন্ত্রীদের সামনে চূক্তির খসড়া উপস্থাপন করা হবে। এটি অনুবাদ করা হবে জাতিসংঘের ছয়টি ভাষায়।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কোনো মন্ত্রীর আপত্তি না থাকলে শনিবাবের বৈঠকেই খসড়া চুক্তি অনুমোদন পাবে। ফ্রান্সের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা নাগাদ চুক্তির অনুমোদন সম্পর্কে জানা যাবে।

জলবায়ু চুক্তি সম্পর্কে আশাবাদী ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস বলেন, বর্তমান আলোচনা অন্য যে কোনো সময়ের চেয়ে আশাব্যঞ্জক।

এর আগে বিবিসি জানায়, জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছেন বিশ্বনেতারা। তবে এটি ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করা হবে বলেও জানান তাঁরা। তবে দীর্ঘ সময়ের জন্য কার্বন নির্গমন কমানোর ব্যাপারে বিশ্বনেতাদের মধ্যে মতপার্থক্য দেখা যায়।

বিবিসির মতে, কার্বন নির্গমনের বিষয়ে উন্নত বিশ্বের মতের সঙ্গে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা যায়। কার্বন নির্গমন কমানোর জন্য চাপ থাকলেও চীন ও ভারত বিষয়টি মেনে নিতে অনিচ্ছুক।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ