‘জিয়া-মোশতাক প্রত্যক্ষভাবে জেলহত্যায় জড়িত’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমদ প্রত্যক্ষভাবে জেলহত্যায় জড়িত ছিলেন।’
মঙ্গলবার জাতীয় চার নেতা হত্যা দিবসে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কারাগারে নিহত ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিমের সঙ্গে জেলখানা পরিদর্শনে যান সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম ও তাজউদ্দিন আহমদের পক্ষে তার ছোট ভাই সৈয়দ আশরাফ। তবে কারাগারে নিহত কামারুজ্জামানের পক্ষ থেকে কেউ আসেনি। এদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাহারা খাতুন।
তারা কারাগারের ভেতর স্থাপিত চার নেতার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মিলাদে অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জেল হত্যায় জড়িতদের খুঁজে বের করতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













