শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জীবিত মানুষের ময়নাতদন্ত, পরে চিকিৎসা !

মৃত ঘোষণা করে হাসপাতাল মর্গে অন্য মৃতদেহের সাথে ফেলে রাখা হয় তার লাশ। এরপর টানা কয়েক ঘণ্টা সেখানেই পড়ে ছিল তার দেহ। কোনো সাড়া শব্দ নাই। পরে লাশ ময়নাতদন্তে নেওয়া হলে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। টনক নড়ে চিকিৎসকদেরও।

কারণ, মৃতদের দেহের মতোই কাটা-ছেড়া করতে গিয়ে জানা গেল লোকটি আসলে বেঁচে আছেন। এ ঘটনার পর কে ঠিক থাকতে পারে?

এমন ঘটনাই ঘটেছে প্রতিবেশী ভারতের ঝাড়খন্ডে। রাজ্যের বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিলের কর্মী প্রকাশ রেড্ডি। গত রোববার গিয়েছিলেন দেওঘরের বৈদ্যনাথ ধামে। সোমবার মন্দিরে ঢোকার লাইনে দাঁড়িয়ে থাকার সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হন তিনি।

সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন মৃতদেহের সঙ্গেই। মৃত ভেবে প্রকাশকেও পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালের মর্গে। মর্গে কেটে যায় বেশ কয়েক ঘণ্টা।

এরপর ময়নাতদন্তের সময় বেঁচে থাকার বিষয়ে বুঝতে পারেন স্বাস্থ্যকর্মকর্তারা। নিশ্চিত হতে ডেকে পাঠানো হয় চিকিৎসকদের। তারাও জানান প্রকাশ বেঁচে আছেন। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে পাঠিয়ে দেন হাসপাতালের জেনারেল ওয়ার্ডে।

আশঙ্কাজনক অবস্থায় সেখানকার দেওঘরের হাসপাতালের বিছানায় বেশ কয়েকদিন কাটে প্রকাশের। অবস্থার কিছুটা উন্নতির পর তাকে নেয়া হয় ব্যান্ডেলের ইএসআই হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসাধীন আছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি