বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাঙ্গাইল ও ময়মনসিংহ সড়কে গাড়ির ধীরগতি

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে মহাসড়কের গাজীপুর অংশের অনেক স্থানেই যানবাহন চলছে থেমে থেমে।

আজ শুক্রবার সকাল থেকে কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে থেমে থেমে যানজট। তবে প্রয়োজনের তুলনায় যানবাহন সংকটে বিড়ম্বনায় পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

অনেকেই বাস, ট্রাক, পিকআপ ভ্যানের ছাদে করে এবং হালকা যানবাহনে চড়ে যাচ্ছেন দূরদূরান্তে। এতে বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা আবদুর রহমান জানান, সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, কালিয়াকৈর ও খাড়াজোড়া এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে ওই মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের লম্বা সারি। ফলে চন্দ্রা ও কালিয়াকৈর অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আজ থেকে সরকারি ছুটি। কাল ছিল ব্যাংকের শেষ কার্যদিবস। ফলে আজ যে চাপ বাড়বে, তা জানাই ছিল। আমরা চেষ্টা করছি, মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেটা করার। আশা করি, কোনো সমস্যা হবে না।’

মহাসড়কে দায়িত্ব পালনরত মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ লক্ষ করা গেছে। এতে এই অংশ দিয়ে যানবাহন চলছে ধীরগতিতে।

এ ছাড়া চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় ঘরমুখো মানুষের রিজার্ভ করা গাড়ির লম্বা লাইন রয়েছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে নির্দিষ্ট গন্তব্যের গাড়ি পাচ্ছেন না। ফলে তাঁদের যেমন দুর্ভোগ বেড়েছে, তেমনি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

বাসের জন্য গাজীপুর চৌরাস্তায় দাঁড়িয়ে আছেন জামালপুরের এক যুবক (৩৫)। গাজীপুরেই একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটিতে বাড়ি যাচ্ছেন। সকাল থেকে দাঁড়িয়ে আছেন, কিন্তু গাড়ি পাচ্ছেন না। তিনি বলেন, ‘ময়মনসিংহ রুটের গাড়ি আছে, কিন্তু জামালপুরের কোনো গাড়ি নেই। তাই যেতে পারছি না। আর গাড়ির গতিও খুব ধীর। গাড়ির ভাড়াও একটু বেশি বলে জানান ওই যুবক।

ভাড়া বেশি নেওয়ার ব্যাপারে একটি বাসের চালকের সহকারী বলেন, ‘এখন রাস্তায় খুব যানজট। খরচ বেশি। ময়মনসিংহ গিয়ে বাস নিয়ে খালি আসতে হচ্ছে। ফলে ভাড়া একটু বেশি চাচ্ছি। কোনো উপায় তো নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি