ডিজিটাল আইল্যান্ড হবে মহেশখালী : পলক


তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, দ্বীপ উপজেলা মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে গড়ে তোলা হবে। এটি হবে স্বপ্নের দ্বীপ, যার পরিচিত হবে ডিজিটাল আইল্যান্ড হিসেবে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বুধবার (০৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
পলক বলেন, মহেশখালীতে বাস করে প্রায় ৫ লাখ মানুষ। তারা বাংলাদেশের সঙ্গে ফিজিক্যালি ডিসকানেক্টেড। প্রযুক্তির মাধ্যমে তাদের বাংলাদেশ এবং বিশ্বের সঙ্গে যুক্ত করাই হবে ডিজিটাল আইল্যান্ডের প্রধান লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল আইল্যান্ড গড়ে তুলতে নতুন নতুন প্রযুক্তিগুলো পরীক্ষা করা হবে। এর মধ্যে কোরিয়া তাদের নতুন প্রযুক্তিগুলো পরীক্ষামূলকভাবে এখানে প্রথম চালু করবে। এ প্রকল্প বাস্তবায়নে কোরিয়ার সরকার বাংলাদেশের সহায়ক হিসেবে কাজ করবে। যার অংশ হিসেবে কোরিয়া সরকার বাংলাদেশকে বড় অংকের অনুদান দেবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, প্রকল্প পরিচালক মো. এনামুল কবির প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কেওয়াক সাম-জু।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













