‘তাবেলা হত্যার পরিকল্পনাকারীরা শনাক্ত’
রাজধানী গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের শনাক্ত করা হয়েছে।
রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে পরিকল্পনাকারীদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তদন্ত চলছে। তদন্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হবে।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাবেলা সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













