বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিনশ’ এজেন্সির নামে ৬৩ হাজার বারকোড : ২৫ সহস্রাধিক ভিসা ইস্যু

বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি হজযাত্রীদের ভিসার জন্য তিন শতাধিক হজ এজেন্সিকে ৬৩ হাজার বারকোড প্রদান করেছে সৌদি সরকার। বারকোডসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে গতকাল (শনিবার) পর্যন্ত বাংলাদেশ সৌদি দূতাবাস ২৫ হাজার ৫০০ ভিসা ইস্যু করেছে। শনিবার পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৮১১ জন সৌদি আরব পৌঁছেছেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ইব্রাহিম বাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮৩টি এজেন্সির মাধ্যমে ৯১ হাজার ৭৫৮ জন সৌদি আরব যাবেন। এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত ১০ হাজার জনের নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় অবশিষ্ট ৪ হাজার ৮০০ হজযাত্রীও সরকারিভাবে যাবেন।

তিনি বলেন, ইতোমধ্যেই ৩০১টি এজেন্সি হজের সকল প্রকার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন (বিমান, আবাসন, যাতায়াতসহ অন্যান্য) শেষে ভিসার জন্য ৬৩ হাজার বারকোড নিয়ে দেশে ফিরেছেন। আরো অর্ধশতেরও বেশি এজেন্সি বারকোড পেতে কাগজপত্র জমা দিয়েছেন।

ইব্রাহিম বাহার আরো বলেন, সৌদি সরকারের দেয়া ৪ হাজার ৮০০ সরকারি হাজি বেসরকারি হজে পাঠানোর অনুমতি পেতে বিলম্ব হওয়ায় সিংহভাগ এজেন্সি এ সুবিধা নিতে পারবেন না। কারণ ইতোমধ্যেই সাড়ে তিন শতাধিক এজেন্সি সকল কার্যক্রম গুটিয়ে নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার ই- হজ পদ্ধতিতে প্রাক নিবন্ধন ও নিবন্ধনসহ সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভিসা পেতে বিলম্ব হচ্ছে না। বাংলাদেশের সৌদি দূতাবাস হজ ভিসা প্রদান দ্রুত করতে সাপ্তাহিক ছুটির দিনও অফিস খোলা রাখছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ