বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দশ বেসরকারি মেডিক্যাল কলেজকে জরিমানা

সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুসরণ না করায় ১০টি বেসরকারি মেডিক্যাল কলেজকে এক কোটি টাকা করে জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার থেকে ১০ দিনের মধ্যে জরিমানা করা অর্থের অর্ধেক ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং বাকি অর্থ দু’টি দাতব্য প্রতিষ্ঠানকে দিতে বলেছেন আদালত।

অর্থ পরিশোধ সাপেক্ষে ১৫৩ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড দিতে বলা হয়েছে। আর এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মানতে হবে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১৫৩ শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে নম্বরের শর্ত পূরণ না হওয়ার পরও তাদের ভর্তি করায় ১০ বেসরকারি মেডিক্যাল কলেজের কাছে এ বিষয়ে জানতে চান আপিল বিভাগ। কলেজগুলোর পক্ষ থেকে জবাব দিয়ে বলা হয় সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই ভর্তি করা ওই শিক্ষার্থীদের।

এ সময় প্রধান বিচারপতি এস কে সিনহা ভর্তিকে কেন্দ্র ব্যবসা হওয়া এবং অনেকেই নিজের জমি বিক্রি করে ভর্তি হচ্ছেন এমন বহু অভিযোগ পাওয়ার কথা আইনজীবীদের জানান। পরে শুনানি শেষে আদেশ দেন আপিল বিভাগ।

এম এইচ শমরিতা মেডিক্যাল কলেজ, সিটি মেডিক্যাল কলেজ, নাইট এঙ্গেল মেডিক্যাল কলেজ, জয়নুল হক শিকদার মহিলা মেডিক্যাল কলেজ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজ, তাইরুন নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ, আইচ মেডিক্যাল কলেজ, কেয়ার মেডিক্যাল কলেজ ও আশিয়ান মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।

আদেশে আরও বলা হয় জরিমানা না দিলে কলেজগুলো ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। বিষয়টি তদারকি করবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ