‘দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব’


দেশের মানুষকে ক্ষতি করে বিশ্বমানবতা দেখানো সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, “আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে, নিজের দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা করা।”
বুধবার গাজীপুরের কোনাবাড়ি এলাকার কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন রিয়াজুল হক।
তিনি বলেন, “আমি আমার দেশের মানুষকে ভালোবাসি। আমার দেশের মানুষের জন্য যেটা মঙ্গলজনক হবে, যেটা কল্যাণকর হবে, আমরা সেটার পক্ষেই যাব।’
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাহেনুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের গাজীপুরের উপ-পরিচালক শংকর সরণ সাহা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, প্রতিষ্ঠানটির সুপার আবুল ফজল মো. আমানুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













