নওগাঁয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নওগাঁর সাপাহার উপজেলার আধাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে ভারতের সীমানার তিনশ গজ ভেতরে এ ঘটনা ঘটে বলে নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান।
নিহত জহুরুল হকের (৩৫) বাড়ি সাপাহার উপজেলার দক্ষিণ পাতারি গ্রামে। তিনি গরু চোরাচালানে যুক্ত ছিলেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। বিজিবি কর্মকর্তা রফিকুল বলেন, রাতে জহুরুলসহ ১০/১২ জন সীমান্তের ওপারে যায়। ভোরের দিকে ফেরার পথে ২৪২/১০ নম্বর সীমান্ত পিলারের পাশে ভারতের ৩১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের দিকে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে আসতে পারলেও জহুরুল ঘটনাস্থলেই মারা যান।
“আমরা সকালে খবর পেয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছি। লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠিও দেওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। তারপর লাশ ফেরত পাঠানো হবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













