শনিবার, জুন ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন ভিসা ফি বিনিয়োগে বাধা হবে না : সৌদি বাণিজ্যমন্ত্রী

সৌদি আরবে বিদেশিদের বিনিয়োগ প্রক্রিয়া সুগম করতে চালু হওয়া নতুন ভিসা ফি নিয়ে সমালোচকদের উদ্বেগের জবাবে সৌদি বাণিজ্যমন্ত্রী বলেছেন, এটি বিনিয়োগে বাধা হবে না।

গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে তাঁর মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী মাজিদ আল কাসাবি ‘নিশ্চিত করেছেন যে সৌদি আরবে প্রবেশ ভিসার ফি দেশটিতে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে প্রভাব ফেলবে না। সৌদি আরব মানসম্পন্ন বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এখন থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। এর ফলে তারা প্রয়োজন মতো বারবার সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন।

পূর্বে দেশটিতে মাল্টিপল ভিসার মেয়াদ ছিল এক বছর।

এর আগে এক ভিসা কনসালটেন্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, এক বছর বা দুই বছরের ভিসার জন্য যথাক্রমে ৫ হাজার ও ৮ হাজার রিয়েল (১ হাজার ৩৩৩ ও ২ হাজার ১৩৩ মার্কিন ডলার) দিতে হবে।

তিনি আরো জানান, একবার সৌদি আরবে প্রবেশ করার জন্য ২ হাজার রিয়াল দিতে হবে, যা আগের চেয়ে কয়েক গুণ বেশি।

কূটনৈতিক ও অন্যান্য সূত্রগুলো এর আগে বার্তা সংস্থা এএফপিকে বলেছিল, নতুন ফি সৌদি আরবের তেল-নির্ভর অথনীতিকে রূপান্তরে প্রয়োজনীয় বৈদেশিক বিনিয়োগকে বাধাগ্রস্ত করার ঝুঁকিতে ফেলবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে