নববর্ষে নারী লাঞ্ছনায় জড়িত সন্দেহে ৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নববর্ষে নারী লাঞ্ছনার ঘটনায় চিহ্নিত কাউকে গ্রেফতার করা না গেলেও সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় যাদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে ৫৪ ধারায় চালানও দেওয়া হয়েছিল।’ তবে পুলিশের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আজ সচিবালয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রকৃত তথ্য জানতে চান। মন্ত্রী বলেন, ‘আমি যতটুকু জানি ভিডিও ফুটেজ দেখে পুলিশ বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে এবং তাদের পক্ষ থেকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এর আগে সন্দেহভাজন যাদের আটক করা হয়েছিল তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি আমার জানা ছিল না। এর ভিত্তিতে গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে আমি এ কথা বলেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













