শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজের পরিচয় গোপন করে প্রতিমন্ত্রীর সিম নিবন্ধন

অন্য সবার মতোই বিক্রয় কেন্দ্রে গিয়ে নিজের ব্যবহৃত সিম পুনরায় নিবন্ধন করিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার (২৭ মার্চ) টেলিটকের বিক্রয় কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের দুটি সিম পুনরায় নিবন্ধন করিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিকেল ৪টা ২৮ মিনিটে বিষয়টি জানান তারানা হালিম।

প্রতিমন্ত্রী লিখেছেন, ‘আমি আজ আমার নিজের দুটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফাইড করে রি-রেজিস্ট্রি করে নিলাম। আমি নিজের পরিচয় গোপন রেখেই অন্য সকল গ্রাহকের সঙ্গে এক কাতারে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থেকে সিম দুটি রি-রেজিস্ট্রেশন করি।’

তারানা হালিম বলেন, ‘আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমার দুটি সিম আজ বায়োমেট্রিকস পদ্ধতিতে ভেরিফিকেশন করে দুটি সিমের মালিকানা স্বীকার করে নিলাম। আপনারাও আপনাদের স্ব স্ব সিম বায়োমেট্রিকস পদ্ধতিতে ভেরিফিকেশন করে রি-রেজিস্ট্রেশন করে নিন।’

আগামী ৩০ এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে