বুধবার, অক্টোবর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পদ্মাসেতুর পাড়ে বসছে সচিব সভা

এবার পদ্মাসেতুর পাড়ে হতে যাচ্ছে সচিব কমিটির সভা। শনিবার মাওয়ায় পদ্মাসেতু ভবনে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সভা সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সেতু বিভাগ।

এই বৈঠকে পদ্মাসেতু প্রকল্প সরেজমিন পরিদর্শন করে এর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে সূত্র জানায়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের পরিকল্পনা ও উন্নয়ন বাস্তবায়নে দ্রুত গতি আনতে পদ্মাসেতুর পাড়ে সচিব কমিটির বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরফলে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প পদ্মাসেতুর কার্যক্রমে আরও গতি বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, সাধারণত সচিবালয়ের বাইরে সচিব কমিটির বৈঠক হয় না। এরআগে কখনও সচিবালয়ের বাইরে সচিব কমিটির বৈঠক হয়েছে কিনা তাও কেউ বলতে পারছে না। ফলে কাল পদ্মাপাড়ে অনুষ্ঠিতব্য সচিব কমিটির বৈঠকটি হবে বিরল ঘটনা।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘২০০৭ সালের পর থেকে সচিব কমিটির বৈঠক সচিবালয়ের বাইরে হয়নি। এর আগে হয়েছে কিনা সেটা আমার জানা নেই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের কাজের গতি বাড়াতে এই উদ্যোগটি কাজে দেবে বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে পদ্মাসেতুর কাজের গতি বাড়াতে ওখানে সচিব কমিটির বৈঠক খুবই ফলপ্রসূ হবে বলে মনে করি।’

সূত্রমতে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অন্তত ৪০ জন সচিব এই সভায় যোগ দেবেন। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব। দেশের বাইরে থাকায় এই বৈঠকে জনপ্রশাসন সচিব উপস্থিত থাকতে পারবেন না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ