পাকিস্তানী মন্ত্রীকে আমন্ত্রণের পরিণতি
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির আয়োজক ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুধীন্দ্র কুলকার্নির একি হাল করেছে দেশটির কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা!
সোমবার সকালে মুম্বাইয়ে কুলকার্নির বাড়ির বাইরে ১০-১৫ জন ব্যক্তির একটি দল তার মুখে কালি ছুড়ে মারে! কালি নিক্ষেপকারীরা শিবসেনার সদস্য বলে অভিযোগ করেছেন কুলকার্নি।
খবর দ্য হিন্দুর
সুধীন্দ্র কুলকার্নির আমন্ত্রণেই বুম্বাইয়ে নিজের একটি বই উন্মোচন করতে গতকাল রাতে ভারতে আসেন খুরশিদ কাসুরি। সাউথ মুম্বাইয়ের একটি হোটেলে উঠেছেন তিনি। তার সফরের প্রতিবাদে সম্প্রতি শিবসেনা হুমকি দেয়। তা সত্ত্বেও কুলকার্নির আবেদনের প্রেক্ষিতে বুম্বাই মুখ্যমন্ত্রীর দফতর থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে ভারত সফরে আসেন কাসুরি।
অপরদিকে, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি তার একসময়ের সহযোগী সুধীন্দ্র কুলকার্নির উপর কালি ছোড়ার ঘটনার নিন্দা জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













