পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়নের দাবি


পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়নের দাবি জানিয়েছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।
বক্তারা বলেন, পুরুষ জাতি শারীরিক, মানসিক নির্যাতন ও মিথ্যা মামলাসহ বিভিন্ন প্রকার হয়রানির শিকার হচ্ছে। পুরুষ নির্যাতন প্রতিরোধে কোন আইন না থাকায় আমরা কোন আইনি সহোযোগিতা পাচ্ছি না।
নারী ও শিশু নির্যাতন দমন এবং যৌতুক আইনের সংশোধন করা, নারী নির্যাতন-যৌক্তিক মামলা দ্রুত শেষ করার ব্যবস্থা গ্রহণ, পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়নের দাবিসহ ২১টি দফা দাবি তুলে ধরেন বক্তারা।
পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের আহ্বায়ক শেখ খায়রুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের হাকীম মো. জাহাঙ্গীর কবির, আনোয়র হোসেন, তারেক হোসেন ও নাদিম হোসেন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













