পৌর নির্বাচনকে ‘এক্সপেরিমেন্ট’ বললেন সেতুমন্ত্রী


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দলীয় প্রতীকে আমাদের প্রথম সাকসেসফুল এক্সপেরিমেন্ট হচ্ছে ২৩৪টি পৌরসভা নির্বাচন।’
আজ বুধবার সকালে চট্টগ্রামে নবনির্মিত হাজি আরবান আলী সড়কের ফলক উন্মোচনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আমার মনে হয়, নির্দলীয় নির্বাচনের চেয়ে এটা শতভাগ শুদ্ধ হয়েছে। গত তিনটি নির্দলীয় নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে।’
এ ছাড়া পরবর্তী ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনও দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী।
আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্বোধন করবেন। এ ছাড়া মার্চ-এপ্রিলের দিকে চীনের প্রধানমন্ত্রী কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানান ওবায়দুল কাদের।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













