প্রধানমন্ত্রীকে বোরকা পড়তে বললেন রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী আপনি দেশের মানুষের বিশেষ করে ঢাকার জনগণের জীবনযাত্রা অন্যের কানে না শুনে নিজের চোখে দেখেন। প্রয়োজনে বোরকা পড়ে ছদ্মবেশি হয়ে মানুষের কাছে যান তাহলে বুঝবেন সাধারণ মানুষ কিভাবে থাকেন। আপনি অন্যের কাছে যা শুনবেন, বাস্তবে তার অনেক আলাদা দেখবেন।
আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনের সমাপনি বক্তব্যে এসব কথা বলেন তিনি। রওশন বলেন, প্রধানমন্ত্রীকে আমি বলেছিলাম, ছদ্মবেশি হিসেবে বের হন, দেখেন মানুষ কিভাবে বসবাস করছে। এভাবে বের হলেই বন্ধবন্ধুর স্বপ্ন পূরণ দ্রুত হবে।
আপনি অন্যের কাছে শুনে সঠিক অবস্থা বুঝতে পারবেন না। আপনি নিজে গিয়ে কারও অবস্থা দেখলে, চোখে পানি ধরে রাখতে পারবেন না। তিনি বলেন, বর্তমানে মাদকের যে পরিমান বিস্তার ও রমরমা ব্যবসা; এখানে প্রভাবশালী কেউ না থাকলে এটা সম্ভব নয়। এর জন্য একটি কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













